দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার খেলাধুলাকে শুধু বিনোদন নয়, বরং আয় ও কর্মসংস্থানমুখী পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে চায়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ১০টি জেলায় প্রাথমিক নকশা প্রস্তুত হয়েছে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা এতে অন্তর্ভুক্ত। এ কর্মসূচিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে।
সরকার প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলায় অংশগ্রহণের সুযোগ দিতে নিয়মিত প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে।
এমএম/